ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আগামীতে কোনো যুদ্ধে জিতবে না ইসরাইল: জেনারেলের স্বীকারোক্তি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ জুন, ২০২২, ০৪:০৬ পিএম

আগামীতে কোনো যুদ্ধে জিতবে না ইসরাইল: জেনারেলের স্বীকারোক্তি

আগামীতে কোনো যুদ্ধে জিতবে না ইসরাইল: জেনারেলের স্বীকারোক্তি

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন, আগামীতে কোনো যুদ্ধে জিততে পারবে না ইসরাইল।

তিনি এ জন্য ইসরাইলি সেনাবাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করেন। এই জেনারেলের মতে, ইসরাইলের বর্তমান সেনাবাহিনী দায়িত্ব পালনের বিষয়ে অনাগ্রহী এবং তারা সঠিক আচরণ করছে না।

তিনি আরও বলেছেন, 'সম্প্রতি আমি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছি। সেখানে সেনাদের মধ্যে হতাশা, বিশৃঙ্খলা ও অনাগ্রহ দেখেছি। এই অবস্থার পরিবর্তন না হলে আগামীতে কোনো যুদ্ধেই জিততে পারবে না ইসরাইলিরা।'

সশস্ত্র বাহিনীতে যেসব সমস্যা ও ঘাটতি রয়েছে সেগুলো সমাধানে কর্মকর্তাদের আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন এই ইহুদিবাদী কমান্ডার। তার মতে, আগামীতে ইসরাইল কোনো যুদ্ধে জড়ালে সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে।

এর আগেও তিনি এ ধরণের সতর্কবার্তা দিয়েছেন। এছাড়া সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই অবৈধ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে