ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত

গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের পেতে রাখা বোমার বিস্ফোরণে চার হানাদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে। 

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে এ বোমা হামলার ঘটনা ঘটে। এনিয়ে হামাসের সঙ্গে গাজার যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৭১ জন।

দখলদার সেনারা ওই এলাকার একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিল। এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম রয়েছে। এরআগে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবিকরেছিল ইসরায়েলি সেনারা।

গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করেছিল তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে।

এদিকে গাজার  দক্ষিণ গাজার রাফাহতে পৃথক ঘটনায় দুই সেনা গুরুতর আহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি