এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৪:০৫ পিএম
নেতানিয়াহুর নিন্দা করল আরব আমিরাত
গাজার বেসামরিক প্রশাসনে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অনুরোধ জানানোর জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিন্দা করেছে ইউএই।
সংযুক্ত আরব আমিরাতে পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি এক বিবৃতিতে বলেন, অবরুদ্ধ গাজার অসামরিক প্রশাসনে অংশ নেয়ার অনুরোধ জানানোর কোন বৈধ অধিকার নেতানিয়াহুর নেই।
গাজা যুদ্ধে শত শত সেনা হারানোর কথা স্বীকার করে নেতানিয়াহু বলেন,গাজায় একটি বেসামরিক সরকার গঠন করা দরকার। তিনি বলেন, আরব আমিরাত, সৌদি আরব ও অন্যান্য দেশের সহায়তায় এমন একটি গঠন করা হয়ত সম্ভব হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি