এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৭:০৫ পিএম
পাকিস্তানের পরমাণু বোমা বিক্রির জন্য: নরেন্দ্র মোদি
শনিবার উড়িষ্যার কান্ধামালে প্রচারে এসে ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এও দাবি করেন, এই লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫০-এরও কম আসনে নেমে আসবে।
প্রথমে সাম পিত্রোদা এবং তার দু’দিনের মধ্যে প্রবীণ নেতার মন্তব্যকে ঘিরে বেশ অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। পিত্রোদার মতো আইয়ারের বক্তব্যেও কংগ্রেস দলীয় দূরত্ব বজায় রেখেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর আচরণকে ঢাকতেই বিজেপি ব্যস্ত।
নরেন্দ্র মোদি আরো বলেন, পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে ভারতবাসীকে ভূতের ভয় দেখাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই দুর্বল মনোভাবের ফলেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ আশকারা পেয়েছিল। তিনি আরও বলেন, কংগ্রেস লাগাতারভাবে নিজের দেশের মানুষকেই ভয় দেখানোর চাল চালছে। ওরা বলে চলেছে, পাকিস্তান সম্পর্কে সাবধান! ওদের হাতে পরমাণু বোমা আছে।
প্রধানমন্ত্রী মোদির মতে, পাকিস্তান এখন এমন একটা দেশে পরিণত হয়েছে যে, ওদের নিজেদের তৈরি পরমাণু বোমা মজুত করার ক্ষমতা নেই। ওরা পরমাণু বোমা অন্য দেশকে বেচতে চাইছে। কিন্তু কেউ কিনছেও না। কারণ, ওগুলোর মান এতটাই খারাপ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি