এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৭:০৫ পিএম
বিজেপি ছাড়া কেউ সরকার গড়তে পারবে না: নরেন্দ্র মোদি
হুগলির সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রোববার পশ্চিম বঙ্গের হুগলির চুঁচুড়ায় এক জনসভায় ভারতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ভবিষ্যদ্বাণী করেন।
বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদী বলেন, ‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’
তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে হুগলিতে নরেন্দ্র মোদি বলেন, ‘‘বাংলার যুবকদের ভবিষ্যৎ বেঁচে দিয়েছে। মা-বাবাদের স্বপ্ন বেঁচে দিয়েছে। এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’’
নরেন্দ্র মোদি বলেন, ‘‘তৃণমূলের কাজ হল গণ্ডগোল এবং জমি দখল করা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি