এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০১:০৫ পিএম
জাবালিয়ায় ইসরায়েলি ট্যাংক, রাফা থেকে পালিয়েছে ৩ লাখ মানুষ
উত্তর গাজার জাবালিয়া ও দক্ষিণের রাফাহ উভয় এলাকায় স্থলহামলা তীব্র করেছে ইসরায়েলের সেনারা। জাতিসংঘ জানিয়েছে, এমন হামলার মুখে রাফাহ থেকে অন্তত তিন লাখ ফিলিস্তিনি পালিয়ে গেছে। উভয়স্থানে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। সেখানে প্রচণ্ড লড়াই চলছে।
উত্তর গাজার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া উদ্বাস্তু শিবিরে এবং সাবরা ও জেইতুন এলাকায় ইসরায়েলি ট্যাংকের ছত্রছায়ায় সেখানে নতুন করে সেনারা সেখানে নতুন করে প্রবেশ করেছে।
রাতভ’র ওই এলাকায় প্রচণ্ড বিমান হামলার পর সেখানে এই স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী।
মিসর বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। গাজা উপত্যকায় হামলার ক্ষেত্রে ইসরায়েল গণহত্যার সনদ লংঘন করেছে।
গাজায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৩৫,০৩৪ জন নিহত এবং আহত হয়েছে ৭৮,৭৫৫ জন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি