ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে  


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে  

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে  

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ খেলতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় হাউসটনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছে টাইগাররা। 

এর আগে গত বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায় স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা।

বিশ্বকাপ মিশন শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের দ্বিাপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বকাপের মঞ্চে খেলতে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ মে যুক্তরাষ্ট্রের সাথে এবং পহেলা জুন ভারতের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে টাইগারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বে ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি