ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ০২:০৫ পিএম

পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত

পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত

 নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। পাকিস্তানের  সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এখবর জানিয়েছে।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। প্রদেশটির রেসকিউ ১১২২ ইমার্জেন্সি অফিসার ইঞ্জিনিয়ার রাশেদ জানান, একই পরিবারের ২৬ জন সদস্য বান্নু থেকে নওশেরা (খুশাব) যাচ্ছিলেন।

যাওয়ার পথে মিনিবাসটি ব্রেক ফেল করে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। রেসকিউ ১১২২ সূত্র জানায়, আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি