ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে

সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে

 ক্যাপশন: সৌদি আরবে অনুষ্ঠিত হল সাঁতারের পোশাক পরে প্রথম ফ্যাশন শো। 

শুক্রবার সাঁতারের পোশাক পরে প্রথম ফ্যাশন শো অনুষ্ঠিত হল সৌদি আরবে। সাঁতারের পোশাকে পুলের ধারে হাঁটলেন মডেলরা।

যে দেশে এক দশক আগেও মহিলাদের আপাদমস্তক ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল, সেই রক্ষণশীল ইসলামিক দেশে এ হেন আয়োজন অবশ্যই বড় চমক। 

পুলসাইড ফ্যাশন শো-টির আয়োজনে ছিলেন মরোক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজাল। তিনি জানান, বেশির ভাগই লাল, হলদে-বাদামী ও নীল রঙের ওয়ান-পিস স্যুট পরানো হয়েছিল মডেলদের। 

কানজাল বলেন, ‘‘সৌদি আরব সত্যিই রক্ষণশীল দেশ। তাই এমন সাঁতারের পোশাক বেছে নেওয়া হয়েছিল, যা আরব দুনিয়ার প্রতিনিধিত্ব করতে পারে।’’ তাঁর কথায়, ‘‘প্রথম এ রকম কিছু হল এ দেশে। ঐতিহাসিক মুহূর্ত। আমার জন্য এই ফ্যাশন শোয়ে অংশ নিতে পারা গর্বের।’’

 দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে অনুষ্ঠানরত রেড সি ফ্যাসন সপ্তাহের উদ্বোধনের দ্বিতীয় দিনে সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি