ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইএস জঙ্গী সন্দেহে ভারতে ৪ শ্রীলঙ্কান গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

আইএস জঙ্গী সন্দেহে ভারতে ৪ শ্রীলঙ্কান গ্রেপ্তার

আইএস জঙ্গী সন্দেহে ভারতে ৪ শ্রীলঙ্কান গ্রেপ্তার

ভারতীয় পুলিশের সন্ত্রাসবিরোধী বাহিনী অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস) সোমবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে এদেরকে গ্রেপ্তার করে। গুজরাট পুলিশের শীর্ষ কর্মকর্তা বিকাশ সাহায়। 

ইসলমিক স্টেট বা আইএসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ নুসরাত (৩৩), মোহাম্মদ নাফরান (৩৫), মোহাম্মদ ফারিস (২৭) এবং মোহাম্মদ রাশদিন (৪৩)। তাদের কাছ থেকে আইএসের একটি পতাকা, দু’টি মোবাইল ফোন, ৩টি পিস্তল, গোলাবারুদ, পর্যাপ্তসংখ্যক জিহাদি বই, ফটোগ্রাফ ও ভিডিও উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

বিকাশ সাহায় বলেন, ‘গ্রেপ্তার চারজন আবু নামের এক আইএস নেতার অনুসারী । আবু থাকেন পাকিস্তানে। তার নির্দেশেই এই চারজন ভারতে এসেছিলেন। গুজরাটে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।’ ইতোমধ্যে এই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন বিকাশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি