ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাফাহতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:০৫ পিএম

রাফাহতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার

রাফাহতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার

রাফাহতে ইসরায়েলের মারাত্মক বিমান হামলার পর ডক্টরস উইদাউট বর্ডার রোববার সেখানে ক্যাম্পে বাস্তুচ্যুত লোকদের আবাসনে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা করেছে এবং গাজায় ‘অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি’ কার্যকর করার আহ্বান জানিয়েছে। 

মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাফাহতে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়ার মাত্র কয়েকদিন পরে ওই বিমান হামলা করা হল। গাজায় মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স জরুরি সমন্বয়কারী স্যামুয়েল জোহান বিবৃতিতে বলেছেন, ‘ ফিলিস্তিনি ক্যাম্পে নিয়ে আসা লোকদের মধ্যে নারী ও শিশু ছিল এবং আবারও, বেসামরিকরা এই যুদ্ধের মূল্য পরিশোধ করছে।’

মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স আরো বলেছে যে ক্যাম্পে বিমান হামলা করে ইসরায়েল ‘গাজার বেসামরিক মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ অবহেলা দেখিয়েছে।’

গাজা থেকে একটি ভয়েস নোটে মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স নার্স অ্যাক্টিভিটি ম্যানেজার গাইয়া গিলেটা বলেন, ‘বেসামরিক নাগরিকদের উপর ক্রমাগত হামলায় আমরা হতবাক, এবং গাজায় আমরা এখানে যা দেখেছি তার ভয়াবহতা বর্ণনা করার জন্য আমাদের কাছে কোন শব্দ নেই।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিমান হামলা দুঃখজনকভাবে ভুল হয়েছে। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘যারা জড়িত নয় তাদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত সোমবার রাতে একটি দুঃখজনক ভুল ঘটেছে। আমরা ঘটনাটির তদন্ত করছি।’

জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সাহায্য কর্মকর্তা বলেছেন, সোমবার রাতের ছবিগুলি প্রমাণ করে যে কীভাবে রাফাহ পৃথিবীতে নরকে পরিণত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি