এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০২:০৫ পিএম
ব্যাপক সমালোচনা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রাখার অঙ্গীকার নেতানিয়াহুর
রোববার রাফায় বিমান হামলায় ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই নিহতের ঘটনাটি নিছকই দুর্ঘটনা এবং সেনাবাহিনী সেটি তদন্ত করছে। তার মধ্যেই গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার উল্লিখিত অঙ্গীকার ব্যক্ত করেন নেতানিয়াহু।
তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা গ্রহণ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই সংঘাতে জড়িতদের ক্ষতি না করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা ব্যবহার করছে।
রয়টার্স জানিয়েছে, রাফায় ইসরায়েলি হামলা ও প্রাণহানি নিয়ে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। আলজেরিয়ার অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলায় অনেক নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তারা শুধু এই ভয়াবহ সংঘাত থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছিলেন। তিনি বলেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। এই ভয়াবহতা অবশ্যই থামাতে হবে।
নেতানিয়াহু যখন ইসরায়েলি নেসেটে করছিলেন তখন তিনি ৭ অক্টোবরের হামলার সময় হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরা তাকে বাধা দিচ্ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চুক্তিতে ব্যর্থ হয়েছেন বলে তার সমালোচনা করেন।
তিনি বলেন, ‘রাফাহ থেকে আমরা ইতোমধ্যেই প্রায় দশ লাখ বেসামরিক বাসিন্দাকে সরিয়ে নিয়েছি। তাদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনক ঘটনা ঘটছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি