ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের মোহেঞ্জোদারোয় তাপমাত্রা ছাড়িয়েছে ৫২ ডিগ্রি সেলসিয়াস

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

পাকিস্তানের মোহেঞ্জোদারোয় তাপমাত্রা ছাড়িয়েছে ৫২ ডিগ্রি সেলসিয়াস

পাকিস্তানের মোহেঞ্জোদারোয় তাপমাত্রা ছাড়িয়েছে ৫২ ডিগ্রি সেলসিয়াস

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, সোমবার সিন্ধু প্রদেশের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা ছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

প্রায় সাড়ে চার হাজার বছর আগে সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মোহেঞ্জোদারো।

পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি