এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ০৬:০৫ পিএম
গাজাবাসীর জন্য কানাডার ৫০০০ ফ্রি ভিসা
কানাডা ঘোষণা করেছে, দেশটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ বৃদ্ধি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার বলেছেন, একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ হাজার করছে ।
মার্ক মিলার বলেছেন, ‘আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি