ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ছয় বছরের চুক্তিতে লিভারপুলে দারউইন নুনেজ 


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

ছয় বছরের চুক্তিতে লিভারপুলে দারউইন নুনেজ 

ছয় বছরের চুক্তিতে লিভারপুলে দারউইন নুনেজ 

মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই দারউইন নুনেজ যাদের বিপক্ষে গোল করেছিলেন, লিভারপুলের হয়ে আসছে মৌসুমে খেলবেন তিনি। বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে উরুগুয়ের এই ফরোয়ার্ডকে দলে টেনেছে প্রিমিয়ার লিগের দলটি।
মঙ্গলবার (১৪ জুন) বিবৃতি দিয়ে জানায় লিভারপুল। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা পর্তুগিজ ক্লাব বেনফিকা আগের দিন জানিয়েছিল, নুনেজের ব্যাপারে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। এজন্য প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হচ্ছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। ক্লাব রেকর্ড থেকে যা কিছুটা কম। 
২০১৮ সালের জানুয়ারিতে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল সাড়ে ৭ কোটি পাউন্ড। নুনেজের মূল্য সাড়ে ৮ কোটি পাউন্ডে পৌঁছাতে পারে, যদি তিনি ব্যক্তিগত কিছু লক্ষ্য পূরণ করতে পারেন এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 
সদ্য শেষ হওয়া মৌসুমে পর্তুগালের শীর্ষ লিগের সর্বোচ্চ স্কোরার নুনেজ সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার হয়ে করেন ৩৪ গোল। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় দলটি।