ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুঃস্বপ্নে আতংকিত ফিলিস্তিনিরা, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দাবি 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

দুঃস্বপ্নে আতংকিত ফিলিস্তিনিরা, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দাবি 

দুঃস্বপ্নে আতংকিত ফিলিস্তিনিরা, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দাবি 

গাজার দক্ষিণে ইসরায়েলের নিন্দনীয় ভয়াবহ হামলার কারণে পর দেশটির উপর ‘কঠোর আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ’ জরুরি হয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের ওপর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। জাতিসংঘ বিশেষজ্ঞরা এ দাবি জানিয়েছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাফাহতে ইসরায়েলি হামলা ‘কোনো বড় অভিযান নয়’। অথচ এই হামলায় হাজার হাজার ইসরায়েলি সেনা অংশ নিচ্ছে। ইতোমধ্যে রাফাহতে কয়েকশ’ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে হানাদার ইসরায়েলি বাহিনী। বিতাড়িত করা হয়েছে ১০ লাখ ফিলিস্তিনিকে। 

আন্তর্জাতিক শিশু সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, ‘নিরাপদ অঞ্চল’ রাফাহতে কেবল গত চারদিনেই ৬০ জনের বেশি ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে যে, রাফাহ’র ‘নিষ্ঠুর দুঃস্বপ্ন’ থেকে বাঁচতে সাড়ে ১৮ হাজার গর্ভবতী ফিলিস্তিনি নারী সেখান থেকে পালিয়ে গেছেন।

গত ৭ অক্টোবর থেকে অবিরাম ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় অন্তত ৩৬ হাজার ২২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৮১ হাজার ৭৭৭ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি