ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চাইনিজ তাইপের বিপক্ষে ৪-০ গোলে হারলো বাংলাদেশ নারী দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম

চাইনিজ তাইপের বিপক্ষে ৪-০ গোলে হারলো বাংলাদেশ নারী দল

চাইনিজ তাইপের বিপক্ষে ৪-০ গোলে হারলো বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী দলের থেকে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। ফিফা র‌্যাঙ্কিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৪০ আর চাইনিজ তাইপের ৪০তম। র‌্যাঙ্কিয়ের সেই প্রভাব পড়লো খেলার মাঠেও। ঘরের মাঠে তাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সাবিনা-তহুরারা।

শুক্রবার (৩১ মে) ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারী দল। ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের মাপা শটে বল জালে জড়ান ইয়ু সুয়ান।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তাইপের সু সিন ইউ। ২৬তম মিনিটে সু ইউ হুসানের আলতো ছোয়ায় আবারও গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। তবে ৫৬তম মিনিটেও একই ভুল বাংলাদেশের রক্ষণভাগে। গোল করে ব্যবধান বাড়ান চু ইউ। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ৩ জুন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। সাবিনারা নিজেদের ভুলগুলো কতটুকু শুধরে ফিরে আসতে পারবে, তা সময়ই বলে দেবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি