ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মার্কিন রাজ্য ওহাইয়োতে বন্দুকধারীর গুলিতে নিহত ১


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

মার্কিন রাজ্য ওহাইয়োতে বন্দুকধারীর গুলিতে নিহত ১

মার্কিন রাজ্য ওহাইয়োতে বন্দুকধারীর গুলিতে নিহত ১

রোববার রাতে ওহাইয়ো রাজ্যের আক্রন কেলি অ্যাভিনিউ এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের ওপর বন্দুকধারীর হামলায় নিহত হয় ১। 

আহত কমপক্ষে ২৬ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ওহাইয়ো পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে।

পুলিশ ঘটনাস্থলের কাছেই থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ের ফুটেজে বেশ কয়েক বার বন্দুকের শব্দ শোনা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কেলি অ্যাভিনিউতে গুলি চালানোর শব্দ তাঁদের কানেও পৌঁছেছিল। তাঁরা এও জানান, কয়েক মিনিটের মধ্যেই অতিথিদের মধ্যে ঘটনাস্থল ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি