ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আমি নিঃসন্দেহে ভারতীয় দলের কোচ হতে পছন্দ করব: সৌরভ গাঙ্গুলি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

আমি নিঃসন্দেহে ভারতীয় দলের কোচ হতে পছন্দ করব: সৌরভ গাঙ্গুলি

আমি নিঃসন্দেহে ভারতীয় দলের কোচ হতে পছন্দ করব: সৌরভ গাঙ্গুলি

ভারতের ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর আর কোচের দায়িত্বে থাকবেন না। এরপর থেকেই নতুন কোচের অনুসন্ধানে দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণকারী সংস্থা (বিসিসিআই)। ২৭মে পর্যন্ত আগ্রহীদের আবেদনও জমা নেওয়া হয়েছে।

কিন্তু কে হবেন ভারতের পরবর্তী কোচ? বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন গৌতম গম্ভীর। এ বছর আইপিএলে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন তিনি।

এর মধ্যেই ভারতের কোচের চাকরিটা পেলে সেটি যে পছন্দ করবেন, তা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেছেন, আমি নিঃসন্দেহে ভারতীয় দলের কোচ হতে পছন্দ করবো। সূত্র- হিন্দুস্থান টাইমস

এরপরই অবশ্য গম্ভীরের প্রতি নিজের সমর্থনের কথাও জানান গাঙ্গুলী। সোমবার (৩ জুন) এক অনুষ্ঠানে এ বিষয়ে তিনি বলেন, যদি তাকে (গম্ভীর) কোচ করতে চায়, আমি মনে করি, ও খুব ভালো প্রার্থী হবে।

কিছুদিন আগে এ বিষয়ে সৌরভ বলেছিলেন, আমি চাই কোনও ভারতীয়ই দায়িত্ব নিক। আমি জানি না ও (গম্ভীর) আবেদন করেছে কি না। যদি ও আবেদন করে থাকে, তাহলে যথাযোগ্য প্রার্থী হবে। ও অত্যন্ত আগ্রহী ও সৎ। খেলাটা দারুণ বোঝে। কেকেআরের হয়ে আইপিএলে সাফল্যও পেয়েছে। ভারতের কোচ হওয়ার জন্য যে যে গুণগুলো দরকার, গম্ভীরের মধ্যে তার সবই রয়েছে।

সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ভারতের কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন গম্ভীর। যদিও তিনি আবেদন করেছেন কি না এ নিয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে গম্ভীরই ভারতের কোচ হতে পারেন, এমন কথাই বেশি শোনা যাচ্ছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি