ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ডি-ডে বীচে বিয়ে, বরের বয়স ১০০, কনের ৯৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

ডি-ডে বীচে বিয়ে, বরের বয়স ১০০, কনের ৯৬

ডি-ডে বীচে বিয়ে, বরের বয়স ১০০, কনের ৯৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীন মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স ও জিন সয়েলিনের মধ্যে এ বিয়ে হয়। শনিবার ফ্রান্সের নরমন্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে নব দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন। 

এ বিয়ের পর যে রাষ্ট্রীয় ভোজ সভার আয়োজন করা হয় তাতে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বর ও কনের দুইজনের মোট বয়স প্রায় ২০০ বছর। এ বিয়ের মাধ্যমে এই দুই প্রবীন পুরুষ ও নারী আবারও প্রমাণ করলেন যে, প্রেম চিরন্তন। টেরেন্স বলেন, ‘বিয়ের এ দিনটিকে আমার জীবনের সবচেয়ে সেরা দিন।’

উৎফুল্ল কনে বলেন, ‘জেনে রাখুন ভালবাসা কেবল তরুণ-তরুণীদের জন্যে নয়, আমরা আমাদের এ ছোট উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি বলে মনে হচ্ছে।’  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি