ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আমাদের ওপর নির্যাতনের সাক্ষ্য দেব আল্লাহর কাছে- আল আকসা ইমাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

আমাদের ওপর নির্যাতনের সাক্ষ্য দেব আল্লাহর কাছে- আল আকসা ইমাম

আমাদের ওপর নির্যাতনের সাক্ষ্য দেব আল্লাহর কাছে- আল আকসা ইমাম

আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি জুমার খুতবায় বলেছেন,  আরব বিশ্ব একটি ভয়ানক গাফিলতির মধ্যে রয়েছে। তারা বিস্ময়ের সাথে টিভিতে দেখছে আমাদের সাথে কী ঘটছে। হে আরব জাতি, তোমরা আজ কোথায়? তোমরা কি অন্ধ এবং বধির হয়ে গেছো? আমাদেরকে দুশমনদের হাতে তুলে দিয়ে তোমরা ফুটবল, টিভি সিরিজ এবং নাচ-গান নিয়ে মেতে আছো। আল্লাহর কাছে আমরা এক দিন সাক্ষ্য দিবো। মিডিল ইস্ট মনিটর

এদিকে আল-আকসা মসজিদের ইমাম শেখ সাবরির বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের সাওয়ানেহ পাড়ায় অভিযান চালানোর সময় আল-আকসা মসজিদের ইমামের বাড়ি ভেঙ্গে ফেলার নোটিশ দিয়েছে। তাতে বলা হয়েছে ওই বাড়িটি অননুমোদিত নির্মাণ। 

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে বলেছেন, ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দাদের একটি বড় বাহিনী গত রোববার সকালে পূর্ব জেরুজালেমের সাওয়ানেহ পাড়ায় ৮৫ বছর বয়সী শেখ সাবরি যে অ্যাপার্টমেন্টে বসবাস করেন সেই অ্যাপার্টমেন্ট সহ ভবনটিতে অভিযান চালায়।

ইসরায়েলি বাহিনী ইমামের বাড়িটির দরজায় ভেঙে ফেলার আদেশ টানিয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি অনেক বছর আগে নির্মিত হয়েছিল এবং ১৮টি আবাসিক অ্যাপার্টমেন্টে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস করে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। 
শেখ সাবরি, যিনি উচ্চতর ইসলামিক কর্তৃপক্ষের (আওকাফ) প্রধানও, তাকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং ‘ইসরায়েলের বিরুদ্ধে উসকানি’ সহ অভিযোগের ভিত্তিতে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধ করা হয়েছিল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি