ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার নিন্দা করে পোস্ট করলেন শাবানা আজমি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার নিন্দা করে পোস্ট করলেন শাবানা আজমি

কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার নিন্দা করে পোস্ট করলেন শাবানা আজমি

চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী ও বিজেপি এমপি কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর গ্রেপ্তার হয়েছেন। 
নেটাগরিকদের একাংশ কুলবিন্দরকেই বাহবা দিচ্ছেন এই পদক্ষেপের জন্য। আর এতেই অবাক অভিনেত্রী শাবানা আজমি।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাবানা আজমি লিখেছেন, ‘‘কঙ্গনা রানাউতের প্রতি আমার ব্যক্তিগত কোনও অনুরাগ নেই। কিন্তু, সমবেত ভাবে যাঁরা এই চড়কাণ্ড উদ্যাপন করছেন, আমি তাঁদের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি না।’’

কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় কঙ্গনাকে চড় মারেন নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর। 
সেই কৃষক আন্দোলনে শামিল ছিলেন কুলবিন্দরের মা-ও। জিজ্ঞাসাবাদে কুলবিন্দর স্বীকার করেন, কঙ্গনাকে দেখে তাঁর মাথাগরম হয়ে যায়। তাই চড় মেরে দেন। 

এই প্রসঙ্গে শাবানা সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, ‘‘নিরাপত্তারক্ষীরা যদি নিজেদের হাতে আইন তুলে নেওয়া শুরু করেন, তা হলে আমরা কেউই নিরাপদে থাকতে পারব না।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি