ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে (৫১) বহনকারী দেশটির প্রতিরক্ষাবাহিনীর একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। তিনি ছাড়া উড়োজাহাজটিতে আরও ৯ আরোহী ছিলেন।

সোমবার (১০ জুন) দেশটির প্রেসিডেন্টের দফতর ও মন্ত্রিসভা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবৃতিতে জানানো হয়, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর বিমানটি রাডারের বাইরে চলে যায় বলে জানায় কর্তৃপক্ষ। বিমান কর্মকর্তারা বিমানটির সঙ্গে যোগাযোগ করতে না পারায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন দেশটির রাষ্ট্রপতি।

উড়োজাহাজটির কী হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি