এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ১০:০৬ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা এটাই আদর্শ সময়: রভম্যান পাওয়েল
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরেছে নিউজিল্যান্ড। এমন হারের পর ঝুলে গেছে তাদের বিশ্বকাপ ভাগ্যও। এখনও তিন ম্যাচ বাকি রয়েছে তাদের। সবগুলো জিতলে সুপার এইটে খেলবে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় কিউইরা মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এই ম্যাচের আগে ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল তো বলেই দিয়েছেন, আদর্শ সময়েই তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন।
পাওয়েল বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য যদি আদর্শ সময় থাকে তাহলে আমার মনে হয় সেটি এখন। তারা এখন ভীষণ চাপে আছে। কারণ এই ম্যাচের ফলের উপর নির্ভর করবে তারা পরের পর্বে যাবে কি না। তবে এটা বলার সঙ্গে, আমরা নিউজিল্যান্ডের উপর ফোকাস করছি না, নিজেরা কি করতে পারি সেটাতেই নজর রাখছি।
নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প রানের ম্যাচ হওয়ার পূর্ভাবাস দিয়ে তিনি বলেন, যেহেতু বৃষ্টি আছে, এটা স্কোরে বড় একটা ভূমিকা রাখতে পারে। যদি গ্রাউন্ডসম্যানরা যথেষ্ট সময় না পায় ভালো উইকেট দেওয়ার। বৃষ্টি এলে এটা একটা সমস্যা। আপনি রোদের মধ্যে যথেষ্ট সময় রাখতে পারবেন না উইকেট। আশা করি কালকে আবহাওয়া ভালো থাকবে।
এবার বিশ্বকাপের শুরুটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে তাদের জন্য অতীত থেকে খুব একটা সুখস্মৃতি নেই। আগের আট আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেননি স্বাগতিকরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি