ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল

বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলমান আসরে গ্রুপ পর্বের ২৬টি ম্যাচ ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সুপার এইট নিশ্চিত করেছে মোট চারটি দল। বাকি চারটি স্থানের জায়গা পাওয়ার দৌঁড়ে এখনও টিকে আছে ১৪টি দল। অন্যদিকে সুপার এইটের স্বপ্ন শেষ হয়ে গেছে নামিবিয়া ও ওমানের।

বৃহস্পতিবার (১২ জুন) নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে ক্যারিবিয়ানরা। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত নিশ্চিত করেছে সুপার এইট। -

সুপার এইটে পৌঁছাতে কিছু দলের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। সে আশায় টিকে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বড় দলগুলোও। এদের মধ্যে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যেকোন ফলাফল এলেই বিদায় নিতে হবে ২০১৪ চ্যাম্পিয়নদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি