ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলি বাড়ি-বাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০১:০৬ পিএম

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলি বাড়ি-বাস

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলি বাড়ি-বাস

শুক্রবার তৃতীয় দিনের মতো ইসরায়েলে ব্যাপক রকেট, ড্রোন ও ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা। উত্তর ইসরায়েলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্ম এলাকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। 

ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মেতুলায় দুটি বাড়ি ও একটি বাসে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মেতুলায় ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে পাঁচটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর  সিনিয়র কমান্ডার হাজি তালিব নিহত হন। জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০টির বেশি রকেট ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ ছাড়া গত বৃহস্পতিবার ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলা চালায় হিজবুল্লাহ।

অন্যদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। শুক্রবারও হিজবুল্লাহর বেশ কিছু অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দৃশ্যত গাজা থেকে দৃষ্টি সরিয়ে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা প্রশমনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তার অভিযোগ, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমনের বিষয়ে ফ্রান্স উদাসীনতা দেখিয়ে আসছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি