ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইসিসি থেকে বড় সুসংবাদ পেলো যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০২:০৬ পিএম

আইসিসি থেকে বড় সুসংবাদ পেলো যুক্তরাষ্ট্র

আইসিসি থেকে বড় সুসংবাদ পেলো যুক্তরাষ্ট্র

দেশের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই চমক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে টপকে চলতি এই টুর্নামেন্টে সুপার এইট নিশ্চিত করেছে তারা। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। এতে করে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের টিকিট কাটে স্বাগতিকরা। এ-গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল ভারত।

এদিকে সুপার এইট নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) পক্ষ থেকে বড় সুখবরও পেয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর অর্থাৎ ২০২৬ সালের আসর যেটি হবে দশম আসর সেটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

শুধু যুক্তরাষ্ট্রই নয় আইসিসির নিয়মানুসারে এখন পর্যন্ত নবম আসরে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জনকারী ৬টি দলই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও দশম আসরের স্বাগতিক হিসেবে এমনিতেই খেলতে পারত ভারত ও শ্রীলঙ্কা।

চলতি আসরে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে। এখন গ্রুপ বি ও গ্রুপ ডি থেকে একটি করে দল সুপার এইটে খেলার সুযোগ পাবে। এই দুটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে চারটি দল। বি-গ্রুপে লড়াইয়ে রয়েছে স্কটল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গ্রুপ ডি থেকে লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি