ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরান চাপিয়ে দেওয়া কিছু মেনে নেয় না: জুমার খতিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

ইরান চাপিয়ে দেওয়া কিছু মেনে নেয় না: জুমার খতিব

ইরান চাপিয়ে দেওয়া কিছু মেনে নেয় না: জুমার খতিব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, জাতীয় সম্মান বজায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছে ইরান। তেহরান চাপিয়ে দেওয়া কিছু মেনে নেয় না।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আলী আকবারি আরও বলেন, বর্তমান সরকার আঞ্চলিক কূটনীতিতে ভালো করছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী কাজ করছে। সর্বোচ্চ নেতা যেভাবে চেয়েছিলেন সেভাবেই এগোচ্ছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় অপর পক্ষের অতিরিক্ত দাবি-দাওয়ার মোকাবেলায় সম্মানজনক ও বিজ্ঞচিত অবস্থানে অটল থাকতে হবে বলে মন্তব্য করেন এই আলেম।

এ সময় তিনি করোনা মহামারি নিয়ন্ত্রণে ইরানের সাফল্যের কথা তুলে ধরে বলেন, কোনো কোনো বৃহৎ শক্তি ইরানের এই সাফল্যকেও সহ্য করতে পারছে না।

ইরানের সরকার গ্রামবাসীদের জন্য উপযুক্ত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে বলে জানান তেহরানের জুমার নামাজের খতিব।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে