ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রিয়াঙ্কা গান্ধীকে কেরালার ওয়েনাড় আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

প্রিয়াঙ্কা গান্ধীকে কেরালার ওয়েনাড় আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী 

প্রিয়াঙ্কা গান্ধীকে কেরালার ওয়েনাড় আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী 

ওয়েনাড় ছেড়ে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়েনাড়ে দাঁড়াচ্ছেন তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার জানায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গ’ের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন।

রায়বেরেলিতে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। 
২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি