ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাতে ইউরো ফুটবলে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম

রাতে ইউরো ফুটবলে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স

রাতে ইউরো ফুটবলে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স

ইউরো কাপের ১৭তম আসরে একটি করে ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস ও ফ্রান্স। উভয় দলই পেয়েছে জয়। তবে ফ্রান্সের জয় ছাপিয়ে আলোচনায় এসেছিল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। গত মঙ্গলবার অস্ট্রিয়ার খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে তার নাক ফেঁটে যায়। পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়েও শঙ্কা জাগে।

তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন এমবাপ্পের সবকিছু ভালোর দিকে। সবকিছু ঠিক থাকলে আজকের ম্যাচে রিয়াল তারকা খেলতেও পারেন।

নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, এমবাপ্পে না খেললেও ফ্রান্স শক্তিশালী দল। তার পরিবর্তে যারা খেলবে তারাও বড় মাপের খেলোয়াড়। আসলে এই বিষয়টা নিয়ে আমি ভাবতে চাচ্ছি না। আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের দলকে অনুপ্রাণিত করা। ভালো খেলতে উদ্বুদ্ধ করা। সেরা প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকা।

শুক্রবার (২১ জুন) রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচে যে দলই জয় পাবে তারা নকআউট পর্ব নিশ্চিত করবে। সে কারণেই এমবাপ্পেকে খেলাতে মরিয়া ফ্রান্স। ২৫ বছর বয়সী তারকাও খেলতে মুখিয়ে আছেন। হয়তো তিনি মাস্ক পরে আজ মাঠে নেমে যেতে পারেন। 
এর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডস ১০ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৭ বার জিতেছে ফ্রান্স। ২ বার জিতেছে নেদারল্যান্ডস। একটি ম্যাচ হয়েছে ড্র। 

নেদারল্যান্ডসের সম্ভাব্য শুরুর লাইনআপ: ভার্ব্রুগেন, ডামফ্রিজ, ভির্জিল ডাইক, আকে, শৌটেন, বীরম্যান, সিমন্স, রেইজন্ডারস, গাকপো ও ডিপাই।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর লাইনআপ: ম্যাগনান, কাউন্দে, সালিবা, উপমেকানো, হার্নান্দেজ, কান্তে, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, থুরাম ও জিরোড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি