ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাতক্ষীরায় খেলা চলাকালীন নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম

সাতক্ষীরায় খেলা চলাকালীন নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

সাতক্ষীরায় খেলা চলাকালীন নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো সাবেক নাইজেরিয়ান ফুটবলার মাগালান উগোচুকউ মারা গেছেন। মঙ্গলবার সাতক্ষীরায় স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ৩৪ বর্ষী ফরোয়ার্ড। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পথচলা শুরু হয় মাগালানের। মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অভিষেক। পরের বছর যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। একবছর সেখানে কাটান নাইজেরিয়ান তারকা।

২০১৯ সালে চট্টগ্রাম আবাহনী ছাড়ার পর দুবছর প্রিমিয়ার লিগে খেলা হয়নি মাগালানের। ২০২১ সালে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখান। ব্রাদার্সের হয়ে খেলেন ২০২২ মৌসুমও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ক্লাব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন মাগালান। ১১টি গোল ও একটি অ্যাসিস্ট আছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার হয়ে ১০ ম্যাচে ৬ গোল, চট্টগ্রাম আবাহনীর হয়ে ১২ ম্যাচে ৩ গোল ও একটি অ্যাসিস্ট এবং ব্রাদার্সের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি