ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আরেকটি অস্ত্র বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৮ জুন, ২০২২, ০৬:০৬ পিএম

আরেকটি অস্ত্র বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন

আরেকটি অস্ত্র বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন

পশ্চিম কৃষ্ণ সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ডে অস্ত্র নিয়ে যাওয়ার পথে  রাশিয়ার একটি জাহাজ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে। ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা এ কথা জানান। 

ভ্যাসিলি বেচ নামে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের জাহাজটিতে শুক্রবার ডেনমার্কের দেওয়া মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন। 

এ ব্যাপারে ওডেসার সামরিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, জাহাজটি যে ডুবে গেছে তা পরে জানতে পেরেছেন। 

তবে রুশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। তবে ল্যান্ডিং শিপ সারাতোভ এবং ফ্ল্যাগশিপ মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল মস্কো।