ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার জেনিনে নিহত এক ইসরায়েলি সেনা, আহত ১৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

গাজার জেনিনে নিহত এক ইসরায়েলি সেনা, আহত ১৬

গাজার জেনিনে নিহত এক ইসরায়েলি সেনা, আহত ১৬

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালাতে গিয়ে রাস্তার পাশে পেঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। 

নিহত সৈনিকের নাম অ্যালোন সাকগিউ। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ হামাস সদস্যদের গ্রেপ্তারের জন্য জেনিন ও আশপাশের এলাকায় অভিযান চালায়। 

বুধ ও বৃহস্পতিবারের মাঝরাতে প্যান্থার আরমার্ড পার্সোন্যাল ক্যারিয়ারে আঘাত হানে বোমা। আইডিএফের প্রাথমিক তদন্তে এমনটাই ধরা পড়েছে বলে বলা হয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি