ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অবসরের সময় জানালেন রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০১:০৭ পিএম

অবসরের সময় জানালেন রোনালদো

অবসরের সময় জানালেন রোনালদো

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে জাতীয় দলকে বিদায় জানাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন রোনালদো।

৩৯ বছর বয়সী এ ফুটবল তারকা জানান, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্টে। এরপরই অবসরে যাবেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলাক তার পেনাল্টি রুখে দেন। এ নিয়েও কথা বলেন তিনি, ‘প্রথমে বিষয়টি দুঃখের ছিল। তবে শেষে তা আনন্দে রূপ নেয়। ফুটবলে এমনই হয়। মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আবার সেটাই সবকিছুই নয়। আমি এ পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম। তবে ওবলাক এটি রুখে দেয়।’

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘ইউরো টুর্নামেন্টে এটিই আমার শেষ উপস্থিতি। এটি কেবল আমাকে শক্তি জোগায় না, বরং উৎসাহও দেয়। আমি আমার দর্শকদের জন্য দুঃখিত। এ জার্সির জন্য আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সারাজীবন তাই করব। তবে তোমাকেও (সতীর্থদের) দায়িত্ব নিতে হবে।’

পতুর্গাল তো বটেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২১১ ম্যাচে তার গোল ১৩০। কিন্তু চলতি ইউরো কাপে এখন পর্যন্ত গোল করতে পারেননি রোনালদো।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি