ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসি কোপা জিতবে আর আমরা ইউরো: স্পেনের ইয়ামাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

মেসি কোপা জিতবে আর আমরা ইউরো: স্পেনের ইয়ামাল

মেসি কোপা জিতবে আর আমরা ইউরো: স্পেনের ইয়ামাল

চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের লড়াই ও কোপা আমেরিকার ৪৮তম আসর। সোমবার (১৫ জুলাই) কোপার ফাইনালে আর্জেন্টিনা ও কলাম্বিয়া এবং ইউরোর ফাইনালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এই দুই টুর্নামেন্টের। 

কোপার শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন লিওনেল মেসি। অন্যদিকে ইউরোতে স্পেনের জার্সিতে মাঠ মাতিয়ে লামিনে ইয়ামাল হয়ে উঠছেন বড় তারকা। ১৬ বছর বয়সী ইয়ামাল আদর্শ মানেন মেসিকেই। ইয়ামাল মেসির সঙ্গে খেলার জন্য কোপাতে চ্যাম্পিয়ন দেখতে চান আর্জেন্টিনাকেই। একই সঙ্গে স্পেনের হয়ে নিজেও জিততে চান ইউরো। তাহলে মেসির সঙ্গে ফাইনালিসিমায় খেলা হওয়ার স্বপ্নপূরণের কাছাকাছি যেতে পারবেন তিনি।

সম্প্রতি কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফাইনালিসিমাতে খেলতে পারবো।

ইউরো চলাকালীনই একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইয়ামালের বাবার দেওয়া ভিডিওতে দেখা যায়, ৬ মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। মুহূর্তেই ওই ছবি ভাইরাল হয়ে যায়। এতদিন তিনি কেন ওই ছবি প্রকাশ করেননি?
 
এ বিষয়ে ইয়ামাল বলেন, অবশ্যই ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে, আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক।

তিনি আরো বলেন, এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারতো। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।