ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৪, ০৭:০৭ পিএম

বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

সোমবার  বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আহ্বান জানাবো জনগণকে যেনে পুরোপুরি এবং বাধা-বিঘ্নহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দেয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে।

আরেক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা অবশ্যই সব ধরণের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করি।