ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার


ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দলের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গত বছর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার ফাইনালে টাইগাররা ভারতকে হারিয়েছে ৫৯ রানে। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় ক্রিকেটাররা পাচ্ছেন বড় অঙ্কের পুরস্কার।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে যুব হকি এশিয়া কাপে পঞ্চম হয়েছে। তাতেই প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব ও হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।