ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির যে আয়োজনে ব্যর্থ পাকিস্তান, ইভেন্টে ‘তিন মোড়লের’ অনীহা!


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির যে আয়োজনে ব্যর্থ পাকিস্তান, ইভেন্টে ‘তিন মোড়লের’ অনীহা!

বহু দিনের আলোচনা এবং জল্পনার পর পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, তবে এই আয়োজনটি বেশ কিছু কারণে প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড -পিসিবি চেয়েছিল আইসিসির রেওয়াজ অনুযায়ী টুর্নামেন্ট শুরু করার আগের দিন অধিনায়কদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করতে। কিন্তু তা আর সম্ভব হয়নি। কারণ তিনটি প্রধান দল—ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এতে অংশ নিতে পারছে না।