এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম
জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য গত বছর ছিল হতাশার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন, ‘মোহাম্মদ সাইফউদ্দিনের ওপর আস্থা হারানো হয়েছে, তবে তার ওপর নজর রাখা হচ্ছে।’ এরপরও সাইফউদ্দিন জাতীয় দলের বিবেচনায় আসেননি। এখন সামনে আরেকটি বিশ্বকাপ, কিন্তু সেই দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের।