ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত: প্রথমবার বিধায়ক হয়েই বড় দায়িত্ব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত: প্রথমবার বিধায়ক হয়েই বড় দায়িত্ব

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত: প্রথমবার বিধায়ক হয়েই বড় দায়িত্ব

প্রথমবার বিধায়ক হয়েও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার নজির রাজস্থানে তৈরি করেছিলেন মোদি-শাহ। এবার দিল্লিতেও সেই ধারা বজায় রেখে বিজেপি বেছে নিল রেখা গুপ্তকে। তিনবারের পৌরসভা কাউন্সিলর হলেও বিধায়ক হিসেবে এটি তার প্রথম মেয়াদ।  

দিল্লির শালিমার বাগ কেন্দ্র থেকে নির্বাচিত রেখাকে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ পড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক রামলীলা ময়দানে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান।  

রাজনীতিতে রেখার উত্থান ধাপে ধাপে। পৌরসভার নির্বাচনে তিনবার জয়ের রেকর্ড রয়েছে তার। ২০২৩ সালে মেয়র নির্বাচনে আম আদমি পার্টির শেলি ওবেরয়ের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলেন। তবে বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে এবার মুখ্যমন্ত্রীর পদ নিশ্চিত করলেন।  

বিজেপি নেতৃত্বাধীন দিল্লি বিধানসভায় ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয় পেয়েছে দলটি। আম আদমি পার্টি (আপ) পেয়েছে মাত্র ২২টি আসন, যদিও আপের শীর্ষ নেতা আতিশী মার্লেনা নিজের আসনে জিতেছেন।  

রেখা গুপ্তর রাজনৈতিক যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে জয়ী হন ১৯৯৫ সালে। এক বছর পর সভাপতি নির্বাচিত হন। ২০০৭ সালে প্রথমবার দিল্লি পৌরসভায় জয়ী হন এবং পরে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন।  

বিজেপির জয় এবং রেখার শপথের মাধ্যমে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মর্যাদা হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন, ভারতের রাজনৈতিক মঞ্চে নতুন এক নারীর উত্থান দেখছে দিল্লি।