ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে বাংলাদেশ-ইউএই টি-টোয়েন্টি সিরিজ!


প্রেস বিজ্ঞপ্তি  | প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে বাংলাদেশ-ইউএই টি-টোয়েন্টি সিরিজ!

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইউএই টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন।

‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫’ নামে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এই সিরিজের টাইটেল স্পন্সর। ক্রিকেটে ওয়ালটন দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক সিরিজ ছাড়াও ন্যাশনাল ক্রিকেট লীগ, ঢাকা প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ ক্রিকেট লীগে ওয়ালটনের অবদান অনস্বীকার্য।

বাংলাদেশ এবার ইউএইয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামছে। এর আগে তিনটি ম্যাচে ইউএইকে হারিয়েছে টাইগাররা। এই সিরিজ জিতে বাংলাদেশ নিশ্চিতভাবে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। ওয়ালটনের সমর্থনে ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, টাইগাররা ঘরে ফিরবে সিরিজ জয় নিয়ে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই সিরিজ ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উৎসাহ বয়ে আনবে। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে দেশের কয়েকটি চ্যানেলে।