ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চরম গরমে স্বস্তির বার্তা: সৌদি আরব হজ রুটে চালু করলো ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

চরম গরমে স্বস্তির বার্তা: সৌদি আরব হজ রুটে চালু করলো ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা

 

হজ পালনের সময় তীব্র গরমের প্রভাব কমাতে সৌদি আরব চালু করেছে নতুন ধরনের ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা। এই উদ্যোগ মূলত আরাফাত, মুজদালিফা ও মিনা এলাকায় দীর্ঘ পথ হাঁটা সহজতর করার জন্য নেওয়া হয়েছে। সৌদি রাস্তা জেনারেল অথরিটির (আরজিএ) তথ্যে, ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পটি মুসল্লিদের চলাচলে আরাম এবং গরম কমানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

এ বছর ঠান্ডা রাস্তার পরিমাণ ৮২% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র আরাফাত সমভূমিতে ৮৪,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। ঠান্ডা রাস্তার পৃষ্ঠে স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলো কম শোষণ করে। এর ফলে রাস্তার তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস কম থাকে এবং সকালে সূর্যরশ্মি প্রতিফলনের হার ৩০-৪০% বাড়ানো হয়, যা গরমের তীব্রতা কমিয়ে মুসল্লিদের হাঁটার সময় স্বস্তি দেয়।

এছাড়া, গত বছর চালু হওয়া নমনীয় রাবার রাস্তা বা ‘ফ্লেক্সিবল রাবার রোডস’ প্রকল্প ২০২৫ সালে ৩৩% বৃদ্ধি পেয়েছে। এই রাস্তার পিচে রাবার মিশ্রিত হওয়ায় তা তুলনামূলকভাবে নরম, যা পায়ে চাপ কমায় এবং আঘাতের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষত বয়স্ক ও ভরসাহীন মুসল্লিদের জন্য এই পদক্ষেপ বেশ উপকারী।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারের হজে অর্ধেকেরও বেশি মুসল্লি বয়স্ক হওয়ায় এই রাস্তার ব্যবস্থা তাদের চলাচলে বড় সাহায্য করবে। উল্লেখ্য, ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন শেষ হজ। পরবর্তী বছর থেকে হিজরি চান্দ্র ক্যালেন্ডারের কারণে হজ ধীরে ধীরে বসন্ত ও শীত মৌসুমে অনুষ্ঠিত হবে, যা মুসল্লিদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।