ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধবিরতির ভিক্ষা চাওয়ার দিন আসতে পারে ইরানের মোকাবেলায় হতাশ ইসরাইলি বিশেষজ্ঞের সতর্কবার্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

যুদ্ধবিরতির ভিক্ষা চাওয়ার দিন আসতে পারে ইরানের মোকাবেলায় হতাশ ইসরাইলি বিশেষজ্ঞের সতর্কবার্তা

 

ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পর ইসরাইলের সামরিক ব্যর্থতা ও কৌশলগত বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি নিরাপত্তা বিশ্লেষক ইয়োসি মেলম্যান। তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি এই ‘উন্মাদনা’ অব্যাহত রাখে, তাহলে এক সময় যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে ভিক্ষা চাইতে বাধ্য হবে।

সম্প্রতি তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরাইলের হামলায় একাধিক সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইরান পাল্টা জবাবে ব্যাপক হামলা চালায় ইসরাইলের বিভিন্ন শহরে। এই পরিস্থিতিকে “অপ্রয়োজনীয় ও আত্মঘাতী” বলে অভিহিত করেন মেলম্যান।

তিনি বলেন, “শিয়া জাতি দীর্ঘ যুদ্ধ এবং ত্যাগ স্বীকারে অভ্যস্ত। ইরাকের সঙ্গে আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে তারা যেভাবে ধৈর্য ধরেছিল, সেটিই প্রমাণ করে ইসরাইলের জন্য এই লড়াই সহজ হবে না।”

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতায় দ্রুত শান্তি চুক্তির আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় ইরান যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করবে এবং ইসরাইলের দুর্দশা আরও বাড়বে।”

এদিকে মিশরের রাজনৈতিক বিশ্লেষক আলিয়া আল-মাহদি বলেন, “ইসরাইলকে গড়ে তোলা হয়েছিল এই অঞ্চলে ফিতনা, বিশৃঙ্খলা ও দখলদারি চালানোর জন্য।” বিশ্লেষক কামাল হাবিব ও আবদেল নবী ফারাজ জানান, ইসরাইলের পতন ছাড়া এই অঞ্চলে শান্তি সম্ভব নয়, আর সেই লক্ষ্যে ইরানের নেতৃত্বে আরব বিশ্বের একতাবদ্ধ হওয়া জরুরি।

চলমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—ইরানের প্রতিরোধে এবার বিপাকে পড়েছে দখলদার শক্তি।