এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুন, ২০২৫, ০২:০৬ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সংসদে দেওয়া এক জ্বালাময়ী ভাষণে বলেছেন, "শত্রুরা কখনই ইরানিদের নিশ্চিহ্ন করতে পারবে না। প্রতিটি বীর পতাকা পড়ে গেলে আরও শত বীর প্রস্তুত থাকবে পতাকা উঁচু করতে।" তিনি এ সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, "ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই। আমরা শুধু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার চাই।" তিনি জানান, জ্বালানি চাহিদা মেটাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার।
তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, "যারা বলে ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, তাদের জানা উচিত আমরা নিজেরাই এটি চাই না।" তবে তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, "কিন্তু কোনো আগ্রাসন হলে এর জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।"
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা অব্যাহত রয়েছে। তিনি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না। প্রতিটি আক্রমণের জবাব আমরা দেব।