ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ আসছে, ঘোষণা মধ্যপ্রাচ্যের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ১১:০৬ এএম

এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ আসছে, ঘোষণা মধ্যপ্রাচ্যের

 

মধ্যপ্রাচ্যের ভ্রমণপিপাসুদের জন্য আসছে অভিনব এক সুবিধা। সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসিভুক্ত ছয়টি দেশে একই ভিসায় ভ্রমণের ব্যবস্থা চালু হতে যাচ্ছে। 'জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা' নামের এই বিশেষ ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানে ভ্রমণ করা যাবে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ভিসা স্কিম ২০২৩ সালে অনুমোদিত হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে চালুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে চলতি বছরের মধ্যেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

এই ভিসার মূল সুবিধা হলো:

একক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ

ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা ও নিয়মিত ভ্রমণকারীদের জন্য বিশেষ সুবিধা

বিদেশি পর্যটকদের জন্য একাধিক ভিসার ঝামেলা থেকে মুক্তি

এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভিসাটি চালু হলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে।