ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হরমুজ প্রণালি বন্ধের হুমকি: বিশ্ব জ্বালানি সরবরাহে বিপর্যয়ের শঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ১১:০৬ এএম

হরমুজ প্রণালি বন্ধের হুমকি: বিশ্ব জ্বালানি সরবরাহে বিপর্যয়ের শঙ্কা

 

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কায়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয় এই সংকীর্ণ, মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত জলপথ দিয়ে, যা ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। এই প্রণালি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ইরানের নৌবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা হুমকি দিয়েছেন, প্রয়োজনে তারা প্রণালি বন্ধ করে দিতে পারেন। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সাবেক প্রধান সতর্ক করে বলেন, এটি হবে একটি "অবিশ্বাস্য অর্থনৈতিক বিপর্যয়।" কারণ, শুধু ২০২৩ সালের প্রথমার্ধেই প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, ইরান চাইলে মাইন পেতে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বা সাবমেরিন দিয়ে এই জলপথে আক্রমণ চালাতে পারে, যা ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের সময়ও ঘটেছিল। তবে পশ্চিমা সামরিক শক্তি হস্তক্ষেপ করলে এই বাধা অস্থায়ী হবে বলেও অনেকে মত দেন।

বিশেষজ্ঞরা বলছেন, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এই প্রণালির ওপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। এমনকি যুক্তরাষ্ট্রও প্রতিদিন এখান থেকে সাত লাখ ব্যারেল তেল আমদানি করে। চীন ইতোমধ্যে ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল বলে ধরে নেওয়া হচ্ছে, তারা এই পথে কোনো বিঘ্ন চায় না।

বিশ্বরাজনীতি এখন তাকিয়ে আছে – ইরান কি সত্যিই তার ‘জ্বালানি অস্ত্র’ ব্যবহার করবে?