এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জুন, ২০২৫, ১১:০৬ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন সকল সামরিক ক্ষমতা হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে।
প্রতিবেদনে আরও বলা হয়, খামেনিকে তার পরিবারসহ রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে লাভিজানের একটি গোপন সামরিক বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ছেলে ও রাজনৈতিক উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবা খামেনি।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে দাবি করেছেন, “আমরা জানি সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি এখনো টার্গেট নন, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।”
বিশ্লেষকদের মতে, খামেনির এই ক্ষমতা হস্তান্তর ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’—যার মাধ্যমে নেতৃত্বে শূন্যতা তৈরি না করে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইআরজিসিকে প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে, যদি শত্রুপক্ষ তাঁকে হত্যা বা বন্দি করতে সক্ষম হয়, সেক্ষেত্রে যেন দেশ পরিচালনায় স্থবিরতা না আসে।
ইসরায়েল-ইরান চলমান সংঘাত এখন তীব্রতম রূপ নিচ্ছে। সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু সামরিক ও পরমাণু স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে ইরান আরও ভয়াবহ প্রতিক্রিয়া জানাবে। আমরা শান্তি চাই, তবে সেটি আগ্রাসনের মাধ্যমে নয়।