ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র ভারত-বাংলাদেশ ইস্যুতে সরাসরি মন্তব্য এড়ালো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ০৬:০৭ পিএম

যুক্তরাষ্ট্র ভারত-বাংলাদেশ ইস্যুতে সরাসরি মন্তব্য এড়ালো

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ সম্পর্কে স্পর্শকাতর প্রশ্নগুলোর সরাসরি জবাব দেননি দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। গত ৮ জুলাইয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক কোয়াড জোট ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক উল্লেখ করেন, কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন। এছাড়া, বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে বন্দুকের ম্যাগজিন উদ্ধারের ঘটনা এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গও তোলা হয়।

মুখপাত্র ব্রুস সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটি জটিল কূটনৈতিক ইস্যু, যা যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখে। তিনি কোয়াড সংক্রান্ত বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিবৃতি এবং কোয়াডের যৌথ ঘোষণা পড়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজেদের অবস্থানই ব্যাখ্যা করে, অন্য দেশগুলোর বক্তব্য বিশ্লেষণ তাদের দায়িত্ব নয়। এই মন্তব্যে স্পষ্ট হয়, মার্কিন প্রশাসন এই ইস্যুতে সতর্ক অবস্থান বজায় রেখেছে।