ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বুমরাহকে এখন ছেঁটে ফেলুন, সিরাজই ভারতের নতুন ত্রাতা! বিস্ফোরক মন্তব্য মন্টি পানেসারের


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৫, ০১:০৮ এএম

বুমরাহকে এখন ছেঁটে ফেলুন, সিরাজই ভারতের নতুন ত্রাতা! বিস্ফোরক মন্তব্য মন্টি পানেসারের

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২০২৫’-এ মোহাম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। সিরিজ ২-২ ড্র হলেও সিরাজের দুরন্ত ফর্ম এবং ধারাবাহিকতা ভারতের জয়ের বড় কারণ বলে মন্তব্য করেছেন তিনি।

পানেসারের মতে, সিরাজ এখন ভারতীয় বোলিং আক্রমণের নতুন নেতা। তার ফিটনেস, গতি ও লড়াকু মনোভাবই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। অন্যদিকে, workload ম্যানেজমেন্টের কারণে তিনটি টেস্ট খেলেই থেমে যান জাসপ্রিত বুমরাহ।


সিরিজ জুড়ে আগুন ঝরিয়েছেন সিরাজ, বুমরাহকে ছাপিয়ে গেছেন

পুরো সিরিজে মোহাম্মদ সিরাজ ১৮০ ওভারের বেশি বল করেছেন এবং পেয়েছেন ২৩টি উইকেট—যা সিরিজের সর্বোচ্চ। অন্যদিকে, বুমরাহ মাত্র তিনটি টেস্টে ১৪টি উইকেট নিয়েছেন।

শেষ ম্যাচে ওভালে মাত্র ৬ রানে জিতে সিরিজ ড্র করে ভারত। সেই ম্যাচেও সিরাজ ছিলেন ভারতের জয়ের মূল কারিগর।


“বুমরাহ দরকার নেই, সিরাজই আসল অস্ত্র”— স্পষ্ট বক্তব্য পানেসারের

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পানেসার বলেন,
“মোহাম্মদ সিরাজই এখন ভারতের মূল অস্ত্র। তার চারপাশে বোলিং আক্রমণ গড়ে তুলতে হবে। বুমরাহ পাঁচ টেস্ট খেলার মতো ফিট নন। সিরাজের ফিটনেস দুর্দান্ত এবং সে ম্যাচ জেতাতে পারে।”

তিনি আরও বলেন, গৌতম গম্ভীর ও শুভমান গিল যদি বিদেশে আধিপত্য করতে চান, তবে সিরাজই হবেন সেই মূলে।


দেশের মাটিতে নয়, শুধু বিদেশেই খেলান বুমরাহকে: পানেসারের পরামর্শ

বিস্ফোরকভাবে পানেসার বলেন,
“ভারতের উচিত এখন বুমরাহকে শুধু বিদেশি টেস্টে খেলানো। দেশের মাটিতে তার দরকার নেই, কারণ ভারত বুমরাহ ছাড়াও ঘরের মাঠে যেকোনো দলকে হারাতে পারে। তবে বিদেশে তার X-ফ্যাক্টর অপরিহার্য।”

শেষে তিনি যোগ করেন, “ভারত চাইলে বুমরাহকে স্পষ্ট জানিয়ে দিতে পারে—দেশে তোমার দরকার নেই, কিন্তু বিদেশে তোমাকে চাই-ই চাই।”


সিরিজ জয় না পাওয়ায় আক্ষেপ

পানেসার উল্লেখ করেন, ২৫ দিন জুড়ে দাপট দেখানোর পরেও সিরিজ না জেতায় ভারতীয় টিম আক্ষেপ করতেই পারে। তবে সিরাজের আগুন ঝরানো বোলিং ভবিষ্যতে ভারতকে বিদেশের মাটিতে অনেক সিরিজ জেতাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।