এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
এই যুগান্তকারী সুবিধা বাস্তবায়নে সৌদি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করেছে দেশটির শীর্ষ তিন টেলিকম কোম্পানি—এসটিসি, মোবিলি এবং জাইনের সঙ্গে।
হজ ও ওমরাহবিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানিয়েছেন, নতুন এই উদ্যোগ যাত্রীদের যাত্রাপথকে আরও সহজ, সাশ্রয়ী ও ডিজিটালভাবে সাবলীল করে তুলবে। ইন্টারনেট ছাড়াই যাত্রীরা পাবেন নানা সেবা—
আল রওদাহ আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু
হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং
নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা
যেকোনো প্রশ্ন বা রিপোর্ট জমা দেওয়ার সুযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা
নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, এই প্রযুক্তি ভ্রমণকে শুধু নিরাপদ ও দক্ষ করবে না, বরং ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমিয়ে আনবে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা এমন একটি সর্বজনীন ও প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে, যাতে বিশ্বের যেকোনো স্থান থেকে আগত হজ ও ওমরাহ যাত্রীরা নির্বিঘ্নে সব ডিজিটাল সেবা উপভোগ করতে পারেন।